কুলাউড়ায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ পিকআপ জ*ব্দ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ PM

কুলাউড়ায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ পিকআপ জ*ব্দ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ১০:২৭:৩৬ PM

কুলাউড়ায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ পিকআপ জ*ব্দ

ছবি:সংগৃহীত


কুলাউড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনি চা-বাগান গেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দুটি সরকারি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি পিকআপ গাড়ি সন্দেহজনকভাবে চলাচল করছিল। এ সময় স্থানীয় নির্বাহী প্রকৌশলী দপ্তর, বিউবো কুলাউড়া টিমের সহায়তায় কুলাউড়া থানা পুলিশ ব্রাহ্মণবাজার ইউপির লুয়াইউনি চা-বাগান গেটের সামনে পাকা রাস্তায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ সময় পিকআপ গাড়ির চালক মোঃ সজিব (২৫) কে আটক করা হয়। আটককৃত মো: সজিব শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার রানিসার গ্রামের বাসিন্দা। পিতা মোঃ জামাল সর্দার ও মাতা রিনা বেগম।
উদ্ধারকৃত ট্রান্সফরমার ও পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ