শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানসহ ছয় জুলাইযোদ্ধাকে হ ত্যা র হু ম কি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৬ PM

শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানসহ ছয় জুলাইযোদ্ধাকে হ ত্যা র হু ম কি

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৫ ১১:৫১:৫৪ PM

শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানসহ ছয় জুলাইযোদ্ধাকে হ ত্যা র হু ম কি

ছবি:নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মো. এহসানুল হকসহ ছয়জন জুলাইযোদ্ধাকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ফেসবুকের একটি ভুয়া আইডি থেকে মেসেঞ্জারে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ১১৬৩) করা হয়েছে।

হুমকিপ্রাপ্ত অন্যরা হলেন— জুলাইযোদ্ধা মো. মুজাহিদুল ইসলাম, এনসিপি নেতা নিলয় রশিদ, নাঈম হাসান, হায়দার আলী ও নাঈম।জুলাইযোদ্ধা মুজাহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ ঘটনায় প্রশাসনের কাছে নিরাপত্তা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

সাংবাদিক এহসানুল হক বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে আগে থেকেই তিনি ও তার পরিবার হুমকির মুখে রয়েছেন। নতুন করে হত্যার হুমকিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।শ্রীমঙ্গল প্রেসক্লাব এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে।শ্রীমঙ্গল থানার ওসি মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ