সংসদ নির্বাচনী আচর*ণবিধি ল*ঙ্ঘনে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ অভি*যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সংসদ নির্বাচনী আচর*ণবিধি ল*ঙ্ঘনে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ অভি*যান

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৮:৪৬:১৪ অপরাহ্ন

সংসদ নির্বাচনী আচর*ণবিধি ল*ঙ্ঘনে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ অভি*যান

ছবি:সংগৃহীত


সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ অনুযায়ী রঙিন পোস্টার ও লিফলেট ছাপানো এবং তা কোনো দেয়াল, দালান কিংবা যানবাহনে সাঁটানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে শ্রীমঙ্গল উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সংসদ নির্বাচনের আচরণবিধি বাস্তবায়নে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: