কুলাউড়ায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৫ প্রার্থী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৩ PM

কুলাউড়ায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৫ প্রার্থী

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৯:০৬:১২ PM

কুলাউড়ায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৫ প্রার্থী

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক (মার্কসবাদী) দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম, স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ এবং স্বতন্ত্র প্রার্থী ও পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী।

তিনি আরও জানান, এ পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামে ও হামের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ