মৌলভীবাজারে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রে*প্তার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৮ AM

মৌলভীবাজারে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রে*প্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০২:২২:৫০ PM

মৌলভীবাজারে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রে*প্তার

প্রতীকী ছবি


মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজার পৌর ছাত্রলীগের সদস্য মাহফুজ ইসলাম (২২), কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের ওয়ার্ড  যুবলীগের সহ-সভাপতি মো. মোস্তফা কামাল (৪০), জুড়ী উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক খোকন দে (৩৩), কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মো. রুবেল আহমদ (২১), একই উপজেলার রাউৎগাঁও এলাকার আওয়ামী লীগের কর্মী নানু মিয়া নান্নু (৩৩), বড়লেখা উপজেলার মজফরপুর এলাকার বাসিন্দা শ্রমিকলীগের কর্মী ফয়ছল আহমদ (৩৯) ও রাজনগর উপজেলার হরিচক এলাকার ছাত্রলীগের সক্রিয় সদস্য মুক্তার মিয়া (৩০)।

এসব তথ্য নিশ্চিত করে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ডেভিল হান্ট ফেজ টু অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: