বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃ*ত্তের অত*র্কিত হাম*লায় দুই ভাই নিহ*ত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ PM

বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃ*ত্তের অত*র্কিত হাম*লায় দুই ভাই নিহ*ত

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ১০:১৭:৩০ PM

বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃ*ত্তের অত*র্কিত হাম*লায়  দুই ভাই নিহ*ত

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় খুন হয়েছেন দুই ভাই। এদের একজন প্রবাসী ও অপরজন পেশায় কৃষক। গুরুতর আহত হয়েছেন অপর এক ব্যক্তি। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে শনিবার মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে। থানা পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে। 

নিহতরা হলেন- বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড়ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও ছোটছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন ৬ মাস আগে দেশে আসেন।

গুরুতর আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তারা কি কারণে খুন হলেন এবং কারা তাদেরকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে, স্থানীয়ভাবে জানা গেছে, জমির উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে নির্মমভাবে খুন হওয়া শিবিরকর্মী জালাল উদ্দিনের মামা।    

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান শনিবার রাত সাড়ে সাতটায় জানান, নিহত দুইজনের লাশ উদ্ধারের জন্য তিনিসহ পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে নারীর ম'র'দেহ উ'দ্ধার
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ