শ্রীমঙ্গলে বালু জ*ব্দ, এক লক্ষ টাকা জ*রিমানা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ PM

শ্রীমঙ্গলে বালু জ*ব্দ, এক লক্ষ টাকা জ*রিমানা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০২:০৫:২৪ PM

শ্রীমঙ্গলে বালু জ*ব্দ, এক লক্ষ টাকা জ*রিমানা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত এক ট্রাক বালু সাতগাঁও বাজার এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই বালু জব্দ করা হয়। 

এ সময় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অভিযুক্ত মো. মোদাচ্ছির মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের দিকনির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।

প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে নারীর ম'র'দেহ উ'দ্ধার
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ