বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে বি এন পি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের শোকবার্তা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩১ PM

বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে বি এন পি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের শোকবার্তা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০৪:৩৫:৪৩ PM

বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে বি এন পি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের শোকবার্তা

সংগৃহিত


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশবরেণ্য রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোঃ ফয়সল।

এক শোকবার্তায় সৈয়দ মোঃ ফয়সল বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহীয়সী নারী নেত্রীকে হারাল। তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন সংগ্রামী নেত্রী। তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি ছিলেন দেশের স্বাধীনতা-উত্তর রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার অবদান অবিস্মরণীয়। তার সাহসী নেতৃত্ব ও দৃঢ় অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

শোকবার্তায় সৈয়দ মোঃ ফয়সল বলেন, “একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শাসনামলে দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তার অবদান আজও মানুষ স্মরণ করে।”

তিনি আরও উল্লেখ করেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বহু প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন। তবুও তিনি কখনো আপস করেননি। জনগণের অধিকার আদায়ের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল। তার এই আপসহীন নেতৃত্বই তাকে দেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।”

সৈয়দ মোঃ ফয়সল জানান, বিএনপি চেয়ারপার্সনের জানাজায় অংশগ্রহণের জন্য তার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) থেকে প্রায় দেড় হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। তিনি বলেন, “আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় জানাজায় অংশ নেব। এটি শুধু শোক নয়, এটি তার আদর্শের প্রতি আমাদের অঙ্গীকার।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক