বড়লেখায় দুই ভাইকে কুপিয়ে হ ত্যা র ঘটনায় মা ম লা, ২ জন গ্রে প্তা র
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ PM

বড়লেখায় দুই ভাইকে কুপিয়ে হ ত্যা র ঘটনায় মা ম লা, ২ জন গ্রে প্তা র

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০৮:০৬:১২ PM

বড়লেখায় দুই ভাইকে কুপিয়ে হ ত্যা র ঘটনায় মা ম লা, ২ জন গ্রে প্তা র

সংগৃহীত ছবি


মৌলভীবাজারের বড়লেখায় দুই ভাইকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় নিহত জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম (৪৯) হত্যা মামলা দায়ের করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বড়লেখা থানায় লিখিত অভিযোগে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বিওসি কেছরীগুল (মাঠগোদাম) গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন কুয়েত ফেরত জামাল উদ্দিন ও তার ভাই আব্দুল কাইয়ুম।মামলার এজাহার সূত্রে জানা গেছে,  এজাহারের ১ থেকে ৪ নম্বর আসামিসহ কয়েকজনের সঙ্গে নিহত আব্দুল কাইয়ুমের মামলা-মোকদ্দমা চলমান ছিল। পূর্ব বিরোধের জেরে গত বছরের ৬ আগস্ট আসামিরা তার স্বামীর মামাতো ভাই দেলোয়ার হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। এরপর একাধিকবার তাদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরিবার ও আত্মীয়স্বজনকে মারধর করে এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়। এর আগে তার আরেক দেবর আব্দুল করিমের মরদেহ মারাত্মক জখম অবস্থায় জঙ্গলে পাওয়া গেলেও প্রত্যক্ষদর্শী না থাকায় মামলা করা জায়নি।

এজাহারে আরও বলা হয়, ২৭ ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল কাইয়ুম বসতবাড়ি সংলগ্ন জমি থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে আসামিরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় এগিয়ে এলে জামাল উদ্দিনকেও কুপিয়ে হত্যা করা হয়। পরে হামলাকারীরা পরিবারকে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের আব্দুস সবুরের ছেলে জমির উদ্দিনকে গ্রেপ্তার করে। সোমবার রাতে মামলার আরেক নামীয় আসামি গৌরনগর গ্রামের মৃত সফিক উদ্দিনের ছেলে আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে।বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, দুই ভাই হত্যার ঘটনায় মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে নারীর ম'র'দেহ উ'দ্ধার
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ