বড়লেখায় নানা আয়োজনে উপজেলা দিবস উদযাপন করেছে পদক্ষেপ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৯ PM

বড়লেখায় নানা আয়োজনে উপজেলা দিবস উদযাপন করেছে পদক্ষেপ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০৮:১৭:২৬ PM

বড়লেখায় নানা আয়োজনে উপজেলা দিবস উদযাপন করেছে পদক্ষেপ

সংগৃহীত ছবি


মৌলভীবাজারের বড়লেখায় নানা আয়োজনে উপজেলা দিবস উদযাপন করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।পদক্ষেপ-সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয় মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ এবং সম্মাননা প্রধান অনুষ্ঠিত হয়েছে। 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহয়োগিতায় উপজেলার হাকালুকি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার উৎসবমুখর পরিবেশে কিশোর-কিশোরীদের অংশ গ্রহণে উন্নয়ন মেলায় দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার শাখার আয়োজনে আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৭নং তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান,হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ দাস, বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পদক্ষেপের সহ-কারী সিনিয়র পরিচালক ও জোনাল ম্যানেজার বি-বাড়ীয়া জোন মোর্শেদ্দুজ্জামান, সিনিয়র ব্যবস্থাপক ও সিলেট এরিয়া ম্যানেজার আবু হানিফ। পদক্ষেপ দাসের বাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক শ্রী নন্দন বর্মনের সভাপতিত্বে ও বৈকালিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সুতপা রানী দাসের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখেন, ইউপি সদ্যস সঞ্জিব দাস, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, কাননগো বাজার বনিক সমিতির যুগ্ন সম্পাদক মনজুরুল ইসলাম, সিএনজি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপার আহমদ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য শিক্ষক,সাংবাদিক, শ্রেষ্ট প্রবিন, শ্রেষ্ট পিতা,শ্রেষ্ট সন্তান, শ্রেষ্ট যুব-পুরুষকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগিদের পুরুস্কৃত করাহয়। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক