জা*নাজার জন্য নেওয়া হচ্ছে খালেদা জিয়ার ম*রদেহ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ PM

জা*নাজার জন্য নেওয়া হচ্ছে খালেদা জিয়ার ম*রদেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ১১:৩৭:০১ AM

জা*নাজার জন্য নেওয়া হচ্ছে খালেদা জিয়ার ম*রদেহ

ছবি : সংগৃহীত


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে নেওয়া হচ্ছে। বুধবার বেলা ১১টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বরের তারেক রহমানের বাসা থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে।

এর আগে সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় খালেদা জিয়ার মরদেহবাহী জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়। এর আগে ৯টার একটু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করে।

এদিকে মরদেহ আনার কারণে গুলশান অ্যাভিনিউ সড়কের ১৯৬ নম্বর বাসভবন ও ফিরোজার আশপাশের এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটিকে ঘিরে রাখেন। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গুলশান অ্যাভিনিউ সড়ক। সড়কটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে। তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনেরাও গাড়িবহরে রয়েছেন।

জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ইন্তেকাল করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৯ বছরের অর্জনপূর্ণ জীবনের অবসানেও তাঁর জন্য শোকস্তব্ধ বাংলাদেশ। শুধু কর্মী-সমর্থক নন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী-প্রতিযোগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ধানের গোলায় ফে'নসি'ডিলের আড়ৎ!
সিলেটে বাড়ছে হা'মের প্র'কোপ, হাসপাতালে আরও ১৫১ জন
মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা