বেগম খালেদা জিয়ার মৃ*ত্যুতে বড়লেখা প্রেসক্লাবের শো*ক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ PM

বেগম খালেদা জিয়ার মৃ*ত্যুতে বড়লেখা প্রেসক্লাবের শো*ক

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ০৯:৩৮:২৯ PM

বেগম খালেদা জিয়ার মৃ*ত্যুতে বড়লেখা প্রেসক্লাবের শো*ক

ছবি:সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বড়লেখা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মঙ্গলবার এক শোকবার্তায় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, ক্রীড়া সম্পাদক আদিব মজিদ এবং প্রেসক্লাবের সদস্য লিটন শরীফ, মিজানুর রহমান, মোহাম্মদস  মস্তফা উদ্দিন, আজাদ বাহার জামালী, তাহমীদ ইশাদ রিপন, সিরাজুল ইসলাম রিপন ও রেদওয়ান রুম্মান প্রমুখ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আপসহীন ও দৃঢ় নেতৃত্বে বিভিন্ন সময়ে দেশ সংকটময় পরিস্থিতি সফলভাবে অতিক্রম করেছে। তাঁর ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারাল, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করেছে।

তাঁরা আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতিকে সুসংহত করা এবং রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে নারীর ম'র'দেহ উ'দ্ধার
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ