বড়লেখা সীমান্তে ভার*তীয় অ*বৈধ গরু আট*ক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ PM

বড়লেখা সীমান্তে ভার*তীয় অ*বৈধ গরু আট*ক

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৬ ০৭:৫৮:৩৩ PM

বড়লেখা সীমান্তে ভার*তীয় অ*বৈধ গরু আট*ক

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকায় ২টি ভারতীয় অবৈধ গরু আটক করেছে ৫২ বিজিবি।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) রাতে বড়লেখার লাতু বিওপির বিজিবি সদস্যরা গরুগুলো আটক করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়।  

জানা গেছে, সম্প্রতি বড়লেখার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় অবৈধ গরু ও মহিষ পাচার বৃদ্ধি পেয়েছে। গবাদিপশু পাচারের সাথে চোরাকারবারীরা বিভিন্ন মাদকদ্রব্যও নিয়ে আসছে। বুধবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনস্থ লাতু বিওপির একটি টহলদল সীমান্ত হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০২ (দুই) টি ভারতীয় গরু আটক করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান,(এসইউপি) বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় গরু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক গরুগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক