বড়লেখায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ PM

বড়লেখায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ০২:১৬:৫২ PM

বড়লেখায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান


শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্ট এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত কাজী আব্দুস শাকুর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও বৃত্তি প্রদান অনুষ্টিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের হলরুমে ফলাফল ঘোষণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। 

উপজেলা ছাত্রশিবিরের উত্তর শাখার সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হামজালা আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্ট এর পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী হাবিবুল করিম, ইটাউরি হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক তুফাজ্জল হোসেন, কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্ট এর পরিচালক ও জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল মুরর্শেদ।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় ৩৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে নির্বাচিত ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ ও অনুপ্রেরণার অংশ হিসেবে বিশেষ বৃত্তি প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক