বড়লেখায় সহস্রাধিক শীতার্তদের মাঝে প্রাইম ব্যাংকের কম্বল বিতরণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ PM

বড়লেখায় সহস্রাধিক শীতার্তদের মাঝে প্রাইম ব্যাংকের কম্বল বিতরণ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ০৬:১৩:৩১ PM

বড়লেখায় সহস্রাধিক শীতার্তদের মাঝে প্রাইম ব্যাংকের কম্বল বিতরণ

নিজস্ব


বড়লেখায় সুবিধা বঞ্চিত সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে প্রাইম ব্যাংক বড়লেখা শাখা।  

(৫ জানুয়ারি)সোমবার দুপুরে বড়লেখা পৌরসভা মিলনায়তনে মরহুমা বখতুন্নেছা চৌধুরীর মাগফেরাত কামনায় ইস্ট কোস্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন মরহুমা মেরিনা ইয়াসমিন চৌধুরীর পক্ষে হতদরিদ্রদের সাহায্যার্থে এসব কম্বল বিতরণ করা হয়েছে। 

ইস্ট কোষ্ট গ্রুপের হেড অব সিএসআর কর্ণেল (অব:) লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও প্রাইম ব্যাংক বড়লেখা শাখার সিনিয়র আফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও গালিব চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, প্রাইম ব্যাংকের হেড অব রিজিওনাল (সিলেট) ম্যানেজার হুমায়ুন কবির, কুলাউড়া শাখা ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমদ, বড়লেখা শাখা ব্যবস্থাপক মাহবুব হাসান চাকলাদার, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, প্রেসক্লাবের সাধারণ সাম্পদক আব্দুর রব প্রমুখ। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক