কুলাউড়ায় ছাত্রশিবিরের তরুণ সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ PM

কুলাউড়ায় ছাত্রশিবিরের তরুণ সমাবেশ অনুষ্ঠিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ১১:১৯:০২ PM

কুলাউড়ায় ছাত্রশিবিরের তরুণ সমাবেশ অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


কুলাউড়া উপজেলায় ছাত্র শিবিরের উদ্যেগে জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মানে করণীয় শীর্ষক তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুর ২ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলার উদ্যোগে ও  ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদারের সভাপতিত্বে ও কুলাউড়া পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি ফরিদ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারী মাসুদ রানা তুহিন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, সহকারী সেক্রেটারী আলাউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মহসিন আহমদ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, আমাদের আল্টিমেট উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। আমরা সেই কাজেই গুরুত্বারোপ করবো, ইনশাআল্লাহ। 

প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, ছাত্রশিবির বাংলাদেশে আল্লাহর এক নেয়ামতের নাম। ছাত্রশিবির চাইলে বাংলাদেশে সবকিছুই সম্ভব। আগামীর বাংলাদেশ ছাত্রশিবিরের বাংলাদেশ হবে, ইনশাআল্লাহ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক