কুলাউড়ায় নাসির বিড়ি ধরলো বি জি বি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ PM

কুলাউড়ায় নাসির বিড়ি ধরলো বি জি বি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৬:১৯:৫৮ PM

কুলাউড়ায় নাসির বিড়ি ধরলো বি জি বি

সংগৃহিত


মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় নাসির বিড়ি (পাতার বিড়ি) আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার লালারচক সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪০০ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

তিনি আরও জানান, ৪৬ বিজিবির দায়িত্বাধীন ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক