বড়লেখায় পৃথক মোবাইল কোর্ট, টিলা কর্তন ও ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে অর্থদণ্ড
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ PM

বড়লেখায় পৃথক মোবাইল কোর্ট, টিলা কর্তন ও ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে অর্থদণ্ড

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৭:০৪:৪৮ PM

বড়লেখায় পৃথক মোবাইল কোর্ট, টিলা কর্তন ও ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে অর্থদণ্ড

নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় পৃথক পৃথক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অপরাধে এবং পরিবেশের ভারসাম্য নষ্টকরে টিলা কর্তনের দায়ে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন পৃথক পৃথক মোবাইক কোর্ট পরিচালনা করে উপজেলার দক্ষিণভাগ এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মিলন আহমদ (২৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

অপর অভিযানে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন গ্রামের খাদিমবাড়ী এলাকায় অবৈধভাবে টিলা কর্তনের দায়ে ১ (এক) ব্যক্তিকে "বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত  এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম‌্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটা হলে একদিকে যেমন কৃষিজমির ক্ষতি হয়, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম‌্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অর্থদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক