বড়লেখার সিমান্তবর্তী এলাকায় ৫২ বিজিবির শীতবস্ত্র কম্বল বিতরণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ PM

বড়লেখার সিমান্তবর্তী এলাকায় ৫২ বিজিবির শীতবস্ত্র কম্বল বিতরণ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৯:৩৪:৪৩ PM

বড়লেখার সিমান্তবর্তী এলাকায় ৫২ বিজিবির শীতবস্ত্র কম্বল বিতরণ

ছবি:সংগৃহীত


জেঁকে বসেছে তীব্র শীত, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে পাহাড়ী এলাকার দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। শীতার্ত এসব মানুষের কথা বিবেচনায় নিয়ে শীতবস্ত্র বিতরণ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে ৫২ বিজিবির উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখার সিমান্তবর্তী উত্তর শাহাবাজপুর ইউনিয়নের সায়পুর সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে ৫০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দা মন্নান মিয়া বলেন,পাহাড়ি এলাকায় বাতাসের তীব্রতা অনেক বেশি। আমি শ্রমজীবী মানুষ কম্বল কেনার টাকা জুটাতে পারছি না। আজকে বিজিবির দেওয়া কম্বল পেয়েআমি অনেক খুশি।

প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরণের উদ্বোধন করেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি'র পরিচালক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান,সুজন (এসইউপি) পদাতিক। এ সময় ,এডি মো. মাহফুজুর রহমান, লাতু ক্যাম্পের সুবেদার মো.জসিম উদ্দিন,সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সাল আহমদ প্রমূখ ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক