জৈন্তাপুরে এলপিজি অতিরিক্ত দামে বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ AM

জৈন্তাপুরে এলপিজি অতিরিক্ত দামে বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৪:০১:৪৪ PM

জৈন্তাপুরে এলপিজি অতিরিক্ত দামে বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা

নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে দ্বিতীয় দিনের মত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারায় অভিযান পরিচালনা করে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। বুধবার (৭ই জানুয়ারি ) বেলা ১২টায় জৈন্তাপুর সদরে সিনিয়ার  মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে  একটি প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের  যৌথ অভিযানে প্রতিষ্ঠানটি অতিরিক্ত দাম নিচ্ছে—এ ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সময় অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। যাচাইয়ে দেখা যায়, কৃত্রিম সংকট তৈরীর মাধ্যমে  প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্য অতিক্রম করে এলপিজি সিলিন্ডারের দাম নিচ্ছে, যা ভোক্তা অধিকার আইন লঙ্ঘন। তাছাড়া প্রতিষ্ঠানটিতে কোন ক্রয় বিক্রয়ের মূল্যতালিকা কিংবা রশিদ দেখাতে পারে নি।

এ সময় অভিযানকালে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা না নেওয়া এবং রসিদ সংরক্ষণসহ সকল আইনসম্মত কার্যাবলি অনুসরণ করার জন্য সতর্ক করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব বলেন, জৈন্তাপুর উপজেলা প্রশাসন  ভোক্তাদের সুবিধা ও কম দামে পণ্যের নিশ্চয়তা দিতে এধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান