মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব: ভাষা সৈনিক মাসউদ খান
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ PM

সিলেট সোসাইটির দরিদ্রদের জন্য ১০ টাকায় খাবার পরিবেশন

মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব: ভাষা সৈনিক মাসউদ খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৯:৩৬:২৩ PM

মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব:  ভাষা সৈনিক মাসউদ খান

ছবি:সংগৃহীত


১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত মানবিকতার পরিচয় পাওয়া যায়। সিলেট সোসাইটি দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য প্রতিদিন মাত্র ১০ টাকায় খাবার পরিবেশনের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় ও মহতী। নামমাত্র মূল্যে সুবিধাবঞ্চিত মানুষের কাছে খাবার পৌঁছে দিয়ে সংগঠনটি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, সমাজে অনেক মানুষ রয়েছেন, যারা একবেলা খাবারের নিশ্চয়তা নিয়েও অনিশ্চয়তায় থাকেন। তাদের পাশে দাঁড়ানো শুধু দয়া নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সিলেট সোসাইটির এ উদ্যোগ অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি সমাজের অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে। এ ধরনের উদ্যোগ যত বেশি বিস্তৃত হবে, সমাজ তত বেশি মানবিক ও কল্যাণমুখী হয়ে উঠবে।

অধ্যক্ষ মাসউদ খান শনিবার (২২ আগস্ট) বাদ মাগরিব নগরীর মুসলিম সাহিত্য সংসদ হলরুমে সিলেট সোসাইটির যুক্তরাষ্ট্র সভাপতি প্রফেসর মুজিবুর রহমান শাহীন এডভোকেটের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে যারা নীরবে কাজ করে যাচ্ছেন, তাদের উৎসাহিত করা এবং পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। সিলেট সোসাইটির জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে বিত্তবান ও প্রবাসীদের মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহতামিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাগুরু হযরত মাওলানা মাসুক উদ্দিনকে সিলেট সোসাইটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদার ও সাংবাদিক জুবের আহমেদ সার্জনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা রেজাউল করিম জালালী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবু সালেহ চৌধুরী, কলমযোদ্ধা লিয়াকত আলী খান, হযরত মাওলানা শামসুদ্দিন ইলিয়াস, গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বায়েজিদ খান, সেবুল রেজা, জুলকারনাইন কামরুজ্জামান, সাইদুল ইসলাম, সাইরাস, তাওহীদ জাহান চৌধুরী, মেহেদী জাহান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রফেসর মুজিবুর রহমান শাহীন এডভোকেট সিলেট সোসাইটির জনকল্যাণমূলক কার্যক্রম আরও এগিয়ে নিতে দেশ-বিদেশের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।

পরে প্রধান অতিথি অধ্যক্ষ মাসউদ খানসহ অতিথিরা সিলেট সোসাইটির যুক্তরাষ্ট্র সভাপতি প্রফেসর মুজিবুর রহমান শাহীন এডভোকেটের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০