তরুণদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে: কয়েস লোদী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৫ PM

চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তরুণদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে: কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৯:০৫:১৫ PM

তরুণদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে: কয়েস লোদী

ছবি:সংগৃহীত


পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চেতনা যুব পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে নগরীর আম্বরখানা সরকারি কলোনি স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

উদ্বোধনকালে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, মানুষ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করতে হবে।

তিনি বলেন, চেতনা যুব পরিষদের মতো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের নেতৃত্বে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। মানুষের কল্যাণে চেতনা যুব পরিষদের বিভিন্ন মহৎ ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি সংগঠনটির চলমান ও ভবিষ্যৎ সব কার্যক্রমের সফলতা কামনা করেন।

কর্মসূচি বাস্তবায়নে চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েন, চেতনার ইউকে সভাপতি এস এম কিবরিয়াসহ দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের বিভিন্ন সদস্য সার্বিক সহযোগিতা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিডম জেনারেল হাসপাতাল সিলেটের চেয়ারম্যান ডা. রইস উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন চেতনা যুব পরিষদের সহসভাপতি আব্দুল হাসিব, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি আহমদুল হক উমামা, আম্বরখানা সরকারি কলোনি স্কুলের প্রধান শিক্ষক গণেশ কুমার পাল দিপু, মো. নূর ইসলাম খান বিপ্লব, বন ও পরিবেশ সম্পাদক ডা. মিসবাহুল হক, নির্বাহী সদস্য আব্দুল করিম, ক্রীড়া সম্পাদক শিশির রঞ্জন চক্রবর্তী, ধর্ম সম্পাদক মাওলানা আমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য আফসারুজ্জামান, সাইফুর রহমান ইমন, কবি কামাল আহমদ, সহসভাপতি আব্দুস সোবহান আজাদ, এইচ এম কাওসার, লুতফুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে চেতনা যুব পরিষদের নেতৃবৃন্দ ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, ক্রীড়া, সমাজসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০