শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮ ডিগ্রীতে নেমেছে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ PM

শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮ ডিগ্রীতে নেমেছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০১:২০:৪৬ AM

শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮   ডিগ্রীতে নেমেছে

ছবি:সংগৃহীত


চায়ের দেশ মৌলভীবাজার জেলায় হাড়কাঁপানো তীব্র শীতে মানুষ কাঁপছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। 

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস ও ২ জানুয়ারি তাপমাত্রা ১২ ডিগ্রি, ৩ জানুয়ারি ১২.২ ডিগ্রি, ৪ জানুয়ারি ৯.৫ ডিগ্রি, ৫ জানুয়ারি ১২.৫ ডিগ্রি ও ৬ জানুয়ারি ১৪.৫ ডিজিটাল রেকর্ড করা হয়েছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার (২৯ ডিসেম্বর) মৌলভীবাজারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার তাপমাত্রা ১২ ডিগ্রি ও শনিবার ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা থাকায় শীতের তীব্রতা অনেক বেশি অনুভ‚ত হচ্ছে। 

এদিকে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কাজে যেতে হচ্ছে চা শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবিরা। তবে শ্রমিকদের পর্যাপ্ত গরম কাপড় না থাকায় শীতের মধ্যে কষ্ট করে কাজ করছেন। 

অপরদিকে শীতের তীব্রতা বাড়ায় মৌলভীবাজার সদর হাসপাতালের বর্হিবিভাগে ও উপজেলার হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন শিশু, বৃদ্ধ নারী ও পুরুষ রোগীরা চিকিৎসা নিচ্ছেন। 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় মৃদু শৈত্য বয়ে যাচ্ছে। বুধবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক