শীতে কাঁ*পছে শ্রীমঙ্গল, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ PM

শীতে কাঁ*পছে শ্রীমঙ্গল, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ১২:৪৭:৩২ PM

শীতে কাঁ*পছে শ্রীমঙ্গল, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ছবি : সংগৃহীত


দেশের বিভিন্ন অঞ্চলের মতো মৌলভীবাজার জেলায়ও জেঁকে বসেছে শীত। প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছেন এই অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, এর আগে গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ১ জানুয়ারি সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, ২ জানুয়ারি তাপমাত্রা ১২ ডিগ্রি, ৩ জানুয়ারি ১২.২ ডিগ্রি, ৪ জানুয়ারি ৯.৫ ডিগ্রি, ৫ জানুয়ারি ১২.৫ ডিগ্রি ও ৬ জানুয়ারি ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, উপজেলায় ক্রমেই বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। এতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বলেন, শীতজনিত রোগীর ভিড় বাড়ছে প্রতিদিন। রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক