বড়লেখায় প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ PM

বড়লেখায় প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০১:২৪:৩৯ PM

বড়লেখায় প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা


দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস। শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস ছিল বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত।

শিক্ষকতা জীবন শেষে অবসরগ্রহণ উপলক্ষে শেষ কর্মদিবসের অপরাহ্নে স্কুল প্রাঙ্গণে তাকে এক আবেগঘন বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সকলেই ভালোবাসা ও শ্রদ্ধায় প্রিয় শিক্ষককে বিদায় জানান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে রঙ-বেরঙের কাচা ফুলে দিয়ে গাড়ি সাজিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাসকে বিদায় জানান অতিথিবৃন্দ, সহকর্মী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। এ সময় স্কুল ক্যাম্পাসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম রাশেদুজ্জামান বিন হাফিজের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক প্রজিত রঞ্জন করের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস বলেন, আমি সবসময় চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের ভালোবাসা দিতে, তাদের সঠিক পথে চলতে শেখাতে। আজ এই ভালোবাসা ও সম্মান আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদ। বিদায়ী প্রধান শিক্ষকের সম্মানে মানপত্র পাঠ করে দশম শ্রেণির ছাত্রী পলি বেগম।  

বিশেষ অতিথির বক্তব্য দেন হাকালুকি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও ঈদগাহবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাস, সোনাতোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা দাস, সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইফুল আলম রাসেল, অভিভাবক সদস্য জসীম উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য মুহিবুর রহমান ও সরফ উদ্দিন। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মাওলানা ফজলুর রহমান, শিক্ষার্থী মুহিদুর রহমান রাফি, মাহবুবা আক্তার, তাওহিদা জান্নাত প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ