বড়লেখায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অ ভি যো গ, জাপা প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ PM

বড়লেখায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অ ভি যো গ, জাপা প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ০৭:৪১:৫২ PM

বড়লেখায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অ ভি যো গ, জাপা প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ছবি:নিজস্ব


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের দায়ে মৌলভীবাজার (১) বড়লেখা- জুড়ী আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কারণ দর্শানো নোটিশ অভিযুক্ত প্রার্থীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে।শুক্রবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মৌলভীবাজার যুগ্ম ও জেলা দায়রা জজ ফারজানা শাকিলা সুমু চৌধুরী আগামী সোমবার বেলা ১১ ঘটিকায় জাপা প্রার্থীকে তার (অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) কার্যালয়ে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আহমেদ রিয়াজ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-২৩৫ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তিনি ৭ জানুয়ারী বড়লেখা উপজেলার রশিদাবাদ চা বাগানে গিয়ে প্রতীকসহ লিফলেট বিতরণ করে তার পক্ষে ভোট চেয়েছেন এবং প্রচারণার ভিডিও পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। যা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্ঠিগোচর হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘিত হয়েছে। এজন্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তৎমর্মে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হলো।

জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস শোকজ নোটিশটি তার কাছে হস্তান্তর করেছেন। তার দাবি তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। লিফলেট বিতরণ ও ভোট চাওয়ার ভিডিও ক্লিপটি এবারের নির্বাচনের নয়, তা ২০২৪ সালের নির্বাচনের প্রচারণার সময়ের। জবাবে তিনি প্রমাণ দিবেন।সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা ইউএনও গালিব চৌধুরী জাপা প্রার্থীকে কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্ব সহকারে যাচাই-বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ