ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আজ শনিবার (১০ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠান আয়োজন করেছে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ
ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন পুনর্মিলনী উদযাপন পরিষদের মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্য
সচিব মাহফুজ শাকিল। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম
আহবায়ক সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, সদস্য সচিব সুফিয়ান আহমেদ, শৃঙ্খলা উপ-কমিটির
আহবায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন ও শিক্ষক সোহেল আহমদ, মিডিয়া ও প্রচার উপ-কমিটির আহবায়ক
একেএম জাবের। এছাড়া উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্ঠা ও অন্যান্য কমিটির
সদস্যরা।
উল্লেখ্য,
গত বুধবার সকাল ১১টায় কলেজ থেকে শুরু হওয়া আনন্দ র্যালী কুলাউড়া শহর প্রদক্ষিণ করে
ডাকবাংলো মাঠে শেষ হয়। এতে নানা বয়সী সাবেক শিক্ষার্থী এবং কলেজের বর্তমান শিক্ষার্থীরা
অংশগ্রহণ করে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে আনন্দ উদযাপন করেন।
অনুষ্ঠানসূচি:
সকাল ৯:৩০ – জাতীয় পতাকা উত্তোলন ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন সকাল ১০: আনুষ্ঠানিক উদ্বোধন, ১০:৩০ – প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে শোক প্রস্তাব ও দোয়া, ১০:৪০ – প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, দুপুর ২: কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান, বিকেল ৩: অধ্যক্ষ ও আহবায়ককে অবসরজনিত স্মারক প্রদান, বিকেল ৩ ও ৪টা – প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সন্ধ্যা ৫:৩০ - উপদেষ্ঠা, কার্যনির্বাহী ও প্রস্তুতি কমিটি পরিচিতি ও ফটোসেশন
সন্ধ্যা
৬: সাংস্কৃতিক সন্ধ্যা, কনসার্টে পরিবেশন করবে ব্যান্ড দল এ্যাসেজ (জুনায়েদ ইভান) ও
স্মরুপ
অ্যালামনাই
যুগ্ম সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিন্টু জানান, দেশ-বিদেশ থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীদের
মধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মাঝে টি-শার্ট, ক্যাপ, ম্যাগাজিন, কলম ও আইডি
কার্ড বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান দিবসে টোকেনের মাধ্যমে মধ্যাহ্নভোজ প্রদান হবে।
শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে রেজাউল আলম ভূঁইয়া খোকন বলেন, কলেজের স্কাউট, রোভার স্কাউট, স্বেচ্ছাসেবী, পুলিশ, সেনা ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
অধ্যক্ষ
ও আহবায়ক ড. মুহম্মদ আলাউদ্দিন খান আশা প্রকাশ করেছেন, প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে
আয়োজিত এই পুনর্মিলনী কুলাউড়া সরকারি কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই পুনর্মিলনীর
মাধ্যমে কলেজের উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং সমাজসেবায় অবদান রাখা সম্ভব
হবে। অনুষ্ঠান থেকে অর্থ সাশ্রয় করে একটি তহবিল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




