মৌলভীবাজারে 'অ*পহৃত' স্কুলছাত্রী উ*দ্ধার, গ্রে*প্তার ১
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৪ PM

মৌলভীবাজারে 'অ*পহৃত' স্কুলছাত্রী উ*দ্ধার, গ্রে*প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০২:৫১:৪৩ PM

মৌলভীবাজারে 'অ*পহৃত' স্কুলছাত্রী উ*দ্ধার, গ্রে*প্তার ১


'কুপ্রস্তাবে' রাজি না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা কুলাউড়ায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

র‌্যাবের একটি দল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি 'অপহরণকারী' সজল দেব নাথকে (২১) গ্রেপ্তার করেছে।

শনিবার (১০ জানুয়ারি) গ্রেপ্তারকৃত সজলকে কুলাউড়া থানার পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সজল কুলাউড়া থানার বিজলী গ্রামের উপেন্দ্র দেব নাথের ছেলে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে র‌্যাব এসব তথ্য জানায়। র‌্যাব জানায়, ভিকটিম মৌলভীবাজারের একটি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবে। ভিকটিম রাস্তায় চলাচলের সময় গ্রেপ্তারকৃত সজল উত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এমনকি কুপ্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করার হুমকি প্রদান করেন।

এরই প্রেক্ষিতে ১ জানুয়ারি সকাল ১০টায় ভিকটিম স্কুলে যাওয়ার সময় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার হাইস্কুলের সামনে থেকে তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী