কোম্পানীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ৪৮ বি জি বি ’র শীতবস্ত্র বিতরণ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৩ PM

কোম্পানীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ৪৮ বি জি বি ’র শীতবস্ত্র বিতরণ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০৬:০৫:৫৭ PM

কোম্পানীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ৪৮ বি জি বি ’র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব


সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ব্যবস্থাপনায় কালাসাদেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এলাকার গরীব, অসহায় ও দুস্থ জনগণের মাঝে ৫০০ টি কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন পিএসসি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল মোঃ নাজমুল হক, (৪৮ বিজিবি) সহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে বিজিবির সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন পিএসসি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সদস্যরা সব সময়ই আর্তমানবতার সেবায় সমাজের বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশজুড়ে বিজিবির সদর দফতরসহ প্রত্যন্ত অঞ্চলেই এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে চোরাচালানের মতো অপরাধ বন্ধে বিকল্প কর্মসংস্থানে যুক্ত হওয়ার আহবান জানানো হয়। কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধ উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করে, সে ব্যাপারে কঠোর সতর্কতা প্রদান করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী