শ্রীমঙ্গলে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৫ PM

শ্রীমঙ্গলে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৬ ১১:৩২:৫৩ PM

শ্রীমঙ্গলে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

ছবি:সংগৃহীত


শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলার দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: নং এস–১২০৬৮) শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি রহিমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ এনামুল কবীর, সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক এ টি এম আনিসুর রহমান।

কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মোঃ নজরুল ইসলামকে সভাপতি, তপন কুমার বৈদ্যকে সম্পাদক, ইনাম উল্ল্যা খানকে সাংগঠনিক সম্পাদক এবং প্রণজিত দেবকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্যবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা কমিটি গঠন করা হয়।

কাউন্সিল অনুষ্ঠানে বিদায়ী কমিটির সম্পাদক প্রনবেশ চৌধুরী অন্তু, সাংগঠনিক সম্পাদক অলক পালসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক সহকারী শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইনাম উল্ল্যা খান ও উপজেলা কমিটির সদস্য আরফিন নাসরিন সিমি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী