শ্রীমঙ্গলে অবৈ*ধ বালু উত্তোলনে অভি*যান, ২৩০০ ঘনফুট বালু জব্দ করে নিলামে বিক্রি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ PM

শ্রীমঙ্গলে অবৈ*ধ বালু উত্তোলনে অভি*যান, ২৩০০ ঘনফুট বালু জব্দ করে নিলামে বিক্রি

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৬ ১১:৪৯:২২ PM

শ্রীমঙ্গলে অবৈ*ধ বালু উত্তোলনে  অভি*যান, ২৩০০ ঘনফুট বালু জব্দ করে নিলামে বিক্রি

ছবি:সংগৃহীত


শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন এলাকার জৈতার বন নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সরকারি ভ্যাট ২৫ শতাংশসহ মোট ১ লক্ষ ৮২ হাজার টাকায় বালু বিক্রি হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এতে পরিবেশ রক্ষা ও সরকারি রাজস্ব সুরক্ষিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ