ওসমানীনগরের হ*ত্যা মা*মলার দুই আ*সামি শ্রীমঙ্গলে গ্রে*প্তার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ PM

ওসমানীনগরের হ*ত্যা মা*মলার দুই আ*সামি শ্রীমঙ্গলে গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০২:০৪:৫৯ PM

ওসমানীনগরের হ*ত্যা মা*মলার দুই আ*সামি শ্রীমঙ্গলে গ্রে*প্তার


র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের ওসমানীনগরে সংঘটিত আতিক মিয়া হত্যা মামলার ২ আসামিকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখাঁন ইউনিয়নের খোয়াজপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৯।

গ্রেপ্তারকৃতরা হলেন- মঞ্জু মিয়া (৩৩) ও মিজান মিয়া (২৮)। তারা ওসমানীনগর উপজেলার পশ্চিম সিরাজনগর গ্রামের আতর মিয়ার ছেলে।

র‍্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ