কুলাউড়ায় ডা কা তি করে পালানোর সময় অ স্ত্র সহ আ ট ক ৪
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ PM

কুলাউড়ায় ডা কা তি করে পালানোর সময় অ স্ত্র সহ আ ট ক ৪

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৬ ০৫:৩৮:৫৯ PM

কুলাউড়ায় ডা কা তি করে পালানোর সময় অ স্ত্র সহ আ ট ক ৪

ছবি:নিজস্ব


কুলাউড়ায় গভীর রাতে সংঘটিত এক ডাকাতির ঘটনায় তাৎক্ষণিক পুলিশের অভিযানে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ১১ জানুয়ারী রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়ি পাকা সড়কে এ ঘটনা ঘটে। রাত ৩টার দিকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় লুণ্ঠিত মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জাকির হোসেন (৩২), মো. নাজিম মিয়া (২৫), মো. দেলোয়ার হোসেন (২৯) ও জুবের আহমদ জুবলা (৩০)।  পুলিশ জানিয়েছে, তারা কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । পুলিশ সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে স্থানীয় বাসিন্দা লাল মিয়া (৪২) মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ৫ জন ডাকাত তার পথরোধ করে। দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ডাকাতরা লাল মিয়ার মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে ডাকাত দলটি একটি মাইক্রোবাসযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এর নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক চুনঘর এলাকায় অভিযান চালিয়ে ৩ টার দিকে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে। অভিযানের সময় ডাকাতদের হামলায় কুলাউড়া সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন হাতে আঘাতপ্রাপ্ত হন। ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর ডাকাতকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ