সংগৃহীত ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) রাত ৯টায় শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া বাজারসংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলার শুভ সূচনা করেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজির উদ্দিন, দৈনিক দিনকাল-এর শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক রুবেল আহমেদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দক্ষিণা বিশ্বাস, ছাত্রদল নেতা সেলিম আহমেদ, যুবদল নেতা হেলাল উদ্দিন কালা, ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক জালাল উদ্দিন, ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান তপু, জেরিন আহমদ, কালাম, ওয়াহিদ, নাজমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে মোঃ শাহাব উদ্দিন বলেন, ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি আমি ও আজির যৌথ উদ্যোগে সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আজও সংস্থাটি সক্রিয়ভাবে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের টুর্নামেন্ট গ্রামীণ ক্রীড়ার বিকাশ, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উৎসবমুখর এ আয়োজনে ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জৈন্তাবার্তা/সুলতানা




