বড়লেখায় শীতার্তদের পাশে সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ PM

বড়লেখায় শীতার্তদের পাশে সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ০৬:৪৪:৩৬ PM

বড়লেখায় শীতার্তদের পাশে সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন

ছবি:নিজস্ব


শীতের হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিকতার উষ্ণ ছোঁয়া নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াল সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন। প্রতি বছরের মতো এবারও বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের অজমির এলাকার গরিব- মেহনতি শীতার্ত মানুষের মাঝে শতাদিক কম্বল বিতরণ করা হয়।শীতে যখন দরিদ্র মানুষের রাত কাটে অনিশ্চয়তায়, তখন এই কম্বল বিতরণ যেন তাদের কাছে শুধু শীত নিবারণের উপকরণ নয়—বরং ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক আশ্বাসের প্রতীক হয়ে ওঠে।

ফাউন্ডেশনের উপদেষ্টা জহির হোসেন গৌছ ও তাঁর পরিবারবর্গের আর্থায়নেসুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল গ্রহণের সময় অসহায় মানুষের মুখে যে প্রশান্তির হাসি ফুটে ওঠে, তা যেন এই মানবিক উদ্যোগের সার্থকতাই তুলে ধরে।সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সদস্য-নারি উদ্যোক্তা সুহেনা আক্তার হেনার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল হাফিজ চৌধুরী আবু ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান অব সিলেট পাইওনিয়ার।

সিলেট ট্যুরিষ্ট ক্লাবের সিনিয়র সভাপতি রোটারিয়ান মো. নুরুল ইসলাম বাপনের সঞ্চানলায় অনুষ্টিত বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক মুজিব রাজা চৌধিরী,ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা হামিদা জাহান, সদস্য সুজেল আহমদ, নারী উদ্যোক্ততা বড়লেখা মহিলা সমিতির সভাপতি রোকশান বেগম, "টিম ফর কোভিট ডেথ" প্রতিষ্টাতা সভাপতি মো. সাহাব উদ্দিন, তরুন সমাজ সেবক সামছুল হাসান।

এ মানবিক কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন তরুন সমাজ সেবক সাহেদ আহমদ, সুজিত নাথ। তাদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় পুরো কর্মসূচিটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।স্থানীয় বাসিন্দারা জানান, সমাজসেবায় মানবিক  ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে সমাজের বিত্তবান ও সচেতন মহলের জন্য অনুকরণীয় ও দৃষ্টান্ত  হয়ে থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ