কমলগঞ্জে ৫টি এ*য়ারগান উদ্ধার
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে ৫টি এ*য়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ০২:২০:২২ অপরাহ্ন

কমলগঞ্জে ৫টি এ*য়ারগান উদ্ধার


মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন মাধবপুর ক্লাব বাংলা রোডের পাত্রখোলা শ্মশানের একটি ঝোপে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করার উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। এয়ারগানগুলো জিডিমূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: