বিনা পারিশ্রমিকে শুরু, সংগ্রামের গল্প জানালেন ওমর সানী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ PM

বিনা পারিশ্রমিকে শুরু, সংগ্রামের গল্প জানালেন ওমর সানী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০৪:৫৯:৫০ PM

বিনা পারিশ্রমিকে শুরু, সংগ্রামের গল্প জানালেন ওমর সানী

সংগৃহিত


৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চাঁদের আলো’। এটি মুক্তি পায় ১৯৯২ সালের ৩১ জুলাই। একই বছর ৯ অক্টোবর মুক্তি পায় অভিনেতার দ্বিতীয় সিনেমা ‘এই নিয়ে সংসার’। দুটি সিনেমাতেই বিনা সম্মানিতে কাজ করেছিলেন ওমর সানী।শুধু তাই নয়, জেনারেটরসহ অন্যান্য মালামাল যেসব গাড়িতে বহন করা হয়, সেই গাড়িতে চড়েই প্রথম সিনেমার আউটডোরে গিয়েছিলেন তিনি!

ওমর সানী বলেন, ‘এমন সংগ্রাম একজন শিল্পী করতেই পারে। সত্যিকারের অভিনেতা হওয়ার জন্য আমিসহ আরও অনেকেই এ রকম অনেক কিছুই বিনা বাক্যব্যয়ে করেছি। কারণ স্ট্রাগল ছাড়া সত্যিকারের শিল্পী হওয়া যায় না।’ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘অগ্নিপথ’-এ ওমর সানী তার প্রথম পারিশ্রমিক ৬০-৭০ হাজার টাকা পেয়েছিলেন। সে টাকা দিয়ে তিনি সিনেমার কস্টিউম কিনেছিলেন। এ রকম নেপথ্যের অনেক গল্পই চিত্রনায়ক ওমর সানী শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের সপ্তম পর্বে।আজ শনিবার (১৭ জানুয়ারি), রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে ওমর সানী জানিয়েছেন, মরণোত্তর পুরস্কার তিনি চান না। তার মতে, যে সম্মান জীবদ্দশায় পাওয়া যায় না, সেটা মৃত্যুর পর পেয়ে লাভ কি? পডকাস্টে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সংসার, সংগীত তারকা আসিফ আকবরের সঙ্গে দ্বন্দ্বসহ অনেক বিষয় নিয়েই খোলামেলা কথা বলেছেন ওমর সানী।‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট