মধ্যরাতে শ্রীমঙ্গলের কারখানায় বি স্ফো র ণ, প্রা ণ গেল শ্রমিকের
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ AM

মধ্যরাতে শ্রীমঙ্গলের কারখানায় বি স্ফো র ণ, প্রা ণ গেল শ্রমিকের

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ০৬:৩৭:৫০ PM

মধ্যরাতে শ্রীমঙ্গলের কারখানায় বি স্ফো র ণ, প্রা ণ গেল শ্রমিকের

নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।শনিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকায় অবস্থিত রশ্মি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আসাদুল ইসলাম (৪৫)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। আহত শ্রমিকরা হলেন— বগুড়া জেলার তামিম মিয়া (২৫), সিরাজগঞ্জ জেলার হাকিম মিয়া (২৭) এবং অপর একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে কম্প্রেসার বিস্ফোরিত হলে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে কারখানায় কর্মরত শ্রমিক ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে কয়েকশ মানুষ কারখানার সামনে ভিড় জমালেও নিরাপত্তাজনিত কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আহত শ্রমিকদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাহমিদ হাসান জানান, দগ্ধ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাদের সদর হাসপাতালে রেফার করা হয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কী কারণে কম্প্রেসার বিস্ফোরণ ঘটেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ