বড়লেখায় ফসলি জমির মাটি কর্ত*নে ভ্রাম্যমাণ আদালতের জরি*মানা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ AM

বড়লেখায় ফসলি জমির মাটি কর্ত*নে ভ্রাম্যমাণ আদালতের জরি*মানা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ০৮:৫৫:২৯ PM

বড়লেখায় ফসলি জমির মাটি কর্ত*নে ভ্রাম্যমাণ আদালতের  জরি*মানা

ছবি:সংগৃহীত


বড়লেখায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত আকুল আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়নের বাঘমারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। দন্ডিত আকুল আহমদ বারহালি গ্রামের নুর উদ্দিনের ছেলে।  

মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারি কমিশনার (ভূমি) উপস্থিত জনসাধারণকে মাটি কাটার ফলে কৃষিজমির ক্ষয়, উর্বরতা হ্রাস এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণের গুরুত্ব ও সংশ্লিষ্ট আইন প্রতিপালনের প্রয়োজনীয়তা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন।

সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তন ও পরিবহনের অপরাধে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ