সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে: পরীমনি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে: পরীমনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৭:০২:০৭ অপরাহ্ন

সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে: পরীমনি

সংগৃহিত


ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘শাস্তি’ নামের সিনেমাটির ঘোষণা দিতে আজ (জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পরীমনি মন্তব্য করেন, আমি কাজ করতে এসে নানা ধরনের সমস্যা পড়েছি। সবাই এমনিতেই আমাকে একটু বেশি শত্রু ভাবে।

তিনি আরও বলেন, ‘সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার আমি হিরো ছাড়া কাজ কিভাবে করছি এবং কিভাবে শেষ করছি। আবার যখন হিরোদের সাথে কাজ করি তখন দেখা যায় সিনেমার প্রচারের সময় হিরোদেরকেও পাওয়া যায় না। যদিও এসব আমার বলা উচিত না।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে একই নামের এ সিনেমায় পরীর বিপরীতে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। এটি নির্মাণ করছেন লিসা গাজী। চলতি বছরে অক্টোবর-নভেম্বর মাসের দিকে সিনেমাটি শুটিং শুরু হবে।

টানা ৯ দিন মালয়েশিয়ায় অবস্থান শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে তিনি মালয়েশিয়া সফর করেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছুটা সময় সন্তানদের নিয়ে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে সময় কাটান এই অভিনেত্রী।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক