শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ কসমেটিকসসহ আ*টক ১
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ কসমেটিকসসহ আ*টক ১

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০১:৩৬:১৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ কসমেটিকসসহ আ*টক ১


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন একজন।

সোমবার গভীর রাতে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা-বাগান এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সিএনজি অটোরিকশার ভেতর থেকে ৩টি কার্টনে থাকা মোট ১ লাখ ৮৯ হাজার টাকার কমমেটিকস জব্দ করা হয়। এসব অবৈধ পণ্য বহনের দায়ে ওই অটোরিকশা জব্দ এবং এর চালক শিপন মিয়াকে আটক করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, অধৈভাবে ভারত থেকে আমদানিকৃত কসমেটিকস ও অটোরিকশার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৯২ হাজার টাকা। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: