শ্রীমঙ্গলে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ AM

শ্রীমঙ্গলে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০২:০৫:১৮ PM

শ্রীমঙ্গলে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে কৃষক লিটন মিয়া হত্যা মামলার আসামি মোক্তার মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল থানার পুলিশ মোক্তারকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত মোক্তার মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন বৃন্দাবনপুর (পশ্চিম নন্দগ্রাম) গ্রামের মোসাব্বির মিয়ার ছেলে। 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে র‌্যাব জানায়, নিহত কৃষক লিটন মিয়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন নন্দগ্রাম (পশ্চিম) এলাকার বাসিন্দা। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় রাজ দিঘীরপাড় বাজারের উদ্দেশ্যে রওনা হন লিটন মিয়া। নিজের ধানি জমির জন্য সার ক্রয় করে রাতে সারের বস্তা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও আর বাড়িতে ফিরে আসেননি তিনি।

পরদিন ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ থানাধীন ২নং পতনউষার ইউপির অর্ন্তগত নন্দগ্রাম (পশ্চিম) এলাকার বরইতলা জামে মসজিদের উত্তর পাশে ধানি জমিতে একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লিটন মিয়ার পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশটি লিটনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহত লিটনের পিতা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ