‘জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন’
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ AM

মৌলভীবাজারে তারেক রহমান

‘জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০৬:০৮:১৮ PM

‘জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন’

সংগৃহিত


জনগণের ভাগ্য বদলে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান। বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই ভোট চান।

তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতন্ত্র ছিল না। বহু মানুষ গুম-খুনের শিকার হয়েছেন। দেশের মানুষ কথা বলার অধিকার বঞ্চিত ছিল।আগামী নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। দেশের মানুষের কথা বলার অধিকার দিতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা যদি দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই আর জনগণের ভাগ্যের পরিবর্তন দেখতে চাই । তাহলে ধানের শীষে ভোট দিতে হবে।

তারেক রহমান বলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল প্রতিটি মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। কোনো মানুষ গুমের শিকার হয় নাই। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে কেউ বাধা দেয় নাই। আমরা দেশে আবার সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দল কখনো কোনো আধিপত্যের কাছে মাথা নত করেনি। আগামীতেও করবে না। ধানের শীষইএকমাত্র দিতে পারে এই নিশ্চয়তা।দেশ পূনর্গঠনে সকলকে একসঙ্গে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। মৌলভীবাজার জেলা সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে মৌলভী বাজারের আসনসমূহে বিএনপির প্রার্থীরাও বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সকালে প্রথম জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান।মৌলভীবাজারের পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর তারেক রহমার, ব্রাক্ষনবাড়ীয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে সমাবেশে বক্তব্য রাখবেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ