বড়লেখায় সীমান্ত থেকে ভারতীয় এয়া*রগান ও কার্তু*জ উদ্ধা*র করেছে (৫২ বিজিবি)
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ AM

বড়লেখায় সীমান্ত থেকে ভারতীয় এয়া*রগান ও কার্তু*জ উদ্ধা*র করেছে (৫২ বিজিবি)

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০১:১৭:৫০ AM

বড়লেখায় সীমান্ত থেকে ভারতীয় এয়া*রগান ও কার্তু*জ উদ্ধা*র করেছে (৫২ বিজিবি)

ছবি:সংগৃহীত




  • মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সীমান্ত থেকে ভারতীয় একটি এয়ারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ৫২ বিজিবি।
    শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ৫ নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক এলাকা থেকে পাইপ গান ও কার্তুজ উদ্ধার করা হয়। অবৈধভাবে এগুলো বাংলাদেশে নিয়ে আসাহয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)'র অধিনায়ক লে. কর্ণেল মোঃ আতাউর রহমান (এসইউপি) জানান, ভারত থেকে অস্ত্র আসার গোপন সংবাদ পেয়ে শুক্রবার সন্ধায় গান্দাইল বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৮০/এম এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। পরে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে রাত ৮ ঘটিকায় সীমান্ত পিলার হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় পাইপ গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এয়ারগানগুলো ভারতের তৈরি। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
    তিনি আরও জানান,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত দিয়ে অস্ত্র আসার অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেসব সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ সেগুলোর দিকে বিজিবির কড়া নজরদারি রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ