মৌলভীবাজারে প্রীতম দাশের পক্ষে পথসভা ও পদযাত্রা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ AM

মৌলভীবাজারে প্রীতম দাশের পক্ষে পথসভা ও পদযাত্রা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ০৩:০৯:৪৮ PM

মৌলভীবাজারে প্রীতম দাশের পক্ষে পথসভা ও পদযাত্রা


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ১০ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশের পক্ষে এবং গণভোট প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনী পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার আয়োজিত এ পথসভা ও পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সিলেট বিভাগের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক।

বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। তারা প্রীতম দাশের পক্ষে সমর্থন জানিয়ে ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

পথসভা শেষে পদযাত্রাটি শ্রীমঙ্গল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ১০ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ