সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ০৭:২৫:৪১ অপরাহ্ন

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

সংগৃহীত


বছরের শুরুতেই কলকাতায় জয়া আহসান পেলেন অভিনয়ের আরেকটি স্বীকৃতি। ভারতীয় বাংল চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।সুমন মুখার্জি নির্মিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য জয়া আহসানকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী। জয়া আহসান লিখেছেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪ আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।

প্রায় ৯০ বছর আগে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের ধ্রুপদি উপন্যাস অবলম্বনে ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী, কুমুদ, যাদব ও সেনদিদির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।গত বছরের আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক