কুলাউড়া থেকে চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ PM

কুলাউড়া থেকে চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৬ ১০:২৭:০৩ PM

কুলাউড়া থেকে চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

ছবি:সংগৃহীত


কুলাউড়া থেকে সম্প্রতি চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চোরচক্রের প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এবং কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লার নির্দেশনায় বিশেষ অভিযানের মাধ্যমে এসব গাড়ি উদ্ধার করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা থেকে রোববার (১ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জুনেদ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পূর্ব শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মো. মুক্তার হোসেন (পিতা: জামাল মিয়া)।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত তিনটি প্রাইভেট কারের মধ্যে একটি নরসিংদী সদর এলাকা থেকে এবং অপর দুটি রায়পুরা উপজেলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে গাড়িগুলো উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির শ্বশুরবাড়ি শ্রীমঙ্গলের আউট সিগন্যাল এলাকায়। তিনি নিয়মিত সেখানে যাতায়াত করতেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্থান থেকেই চুরির পরিকল্পনা করা হতো।

এ ঘটনায় চোরচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা। তিনি আরও বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী