কুলাউড়ায় জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শনে এসপি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ AM

কুলাউড়ায় জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শনে এসপি

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৬ ০৫:৩৬:৫১ PM

কুলাউড়ায় জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শনে এসপি

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সমাবেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া (সার্কেল) আজমল হোসেন। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, জেলা বিশেষ শাখা (ডিএসবি)-এর ডিআইও-১ আবুল কাশেম সরকার, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী সাংবাদিকদের বলেন, আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
মাঠ পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী এবং কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ