কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ AM

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ০৮:৪১:২৭ PM

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত

ছবি:সংগৃহীত


আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক রেঞ্জ কনফারেন্সে রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান আনুষ্ঠানিকভাবে তাকে জানুয়ারি মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ঘোষণা করেন। এ সময় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগেও মো. আজমল হোসেন তার দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেয়েছেন। তিনি গত বছরের জুন মাসে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছিলেন।

কুলাউড়া সার্কেলে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল, চোরাই গাড়ি উদ্ধার, দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। এসব কার্যক্রমের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতেই তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন বলেন, “এই স্বীকৃতি একান্তভাবে আমার নয়; এটি আমার টিমের সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার ফল। কুলাউড়া সার্কেলের প্রতিটি পুলিশ সদস্য আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। আমি পুলিশ সুপার মহোদয়, ডিআইজি মহোদয় এবং আমার সকল সিনিয়রের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবা, শান্তি ও নিরাপত্তা রক্ষায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।’

এদিকে, একই অনুষ্ঠানে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যাও সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি অর্জন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন ও ওসি মো. মনিরুজ্জামান মোল্যার এই সাফল্যে জেলা পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ