শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ AM

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০১:৪৭:৫১ PM

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার (৭ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৭টা ও ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ তাপমাত্রা রেকর্ড করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান।

গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে ওঠানামা করছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ থাকায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়।

শহর ও শহরের বাইরের এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তাপমাত্রা নিচের দিকে নামায় শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন। সন্ধ্যার পর প্রচুর ঠাণ্ডা অনুভূত হয়।

চা-বাগানগুলোতে শীত উপেক্ষা করে সকালে কাজে বের হতে দেখা যায় চা শ্রমিকদের। অপরদিকে হাওর এলাকায় কৃষকেরা ভোর হতেই মাঠে কাজ করতে বের হলেও তীব্র ঠাণ্ডা ও কুয়াশা তাদের কাজের গতি কিছুটা কমিয়ে দিয়েছে।

চা শ্রমিকরা জানান, অন্য বছরের মতো এ বছর শীত মৌসুমে বিভিন্ন সংগঠন ও সরকারের পক্ষ থেকে তেমন গরম কাপড় বিতরণ হয়নি।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ